শ্রীমঙ্গল প্রতিনিধি মো: আল-আমিন: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সাবেক ছাত্রদল,যুবদল ও বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। আজ শুক্রবার (২১নভেম্বর) বিকালে শহরের টি ভ্যালী, রেস্টুরেন্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায়মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদারের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি মোবারক হাসান লুৎপার, সঞ্চালনায় মতবিনিময় সবার কার্যক্রম শুরু হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এছাড়াও বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, মোছাব্বির আলী মুন্না, সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, উপজেলা বিএনপি’র সদস্য বাদশা মিয়া কাজল, মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মুজিবুর রহমান তপন,মির্জাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুক আহমেদ,উপজেলা যুবদলের সদস্য সচিব টিটু আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন,সাবেক ছাত্র নেতা মোরাদ হোসেন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম জাহান,মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু,আলী হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তইয়বুর রহমান,পৌর ছাত্র দলের আহ্বায়ক জহিরুল ইসলাম জাহিদ, সাবেক ছাত্র নেতা জালাল আহমেদ,এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দসহ ৫ শতাধিক কর্মীবৃন্দ।
আলোকিত প্রতিদিন/এপি

