মো: মহিদ:
মহান আল্লাহ্তালাকে নিয়ে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের কঠোর শাস্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তাওহীদি জনতার ব্যানারে ধর্মপ্রাণ মুসল্লিরা এই মানববন্ধনে অংশ নেন। এসময় বক্তব্য রাখেন, মুফতি আব্দুল হান্নান, বাংলাদেশ খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা সভাপতি মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ, কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মজিবুর রহমান, রমজান মাহমুদ প্রমুখ। তারা বলেন, একটি গানের আসরে দাঁড়িয়ে আবুল সরকার যে আপত্তিকর মন্তব্য করেছেন তা কোনোভাবেই ইসলাম ধর্মাবলম্বীদের জন্য গ্রহণযোগ্য নয়। তার শাস্তি নিশ্চিত করতে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর ঘিওর উপজেলার এক গানের অনুষ্ঠানে আবুল সরকার আল্লাহ্তালাকে নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে আবুল সরকারকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আলোকিত প্রতিদিন/২০নভেম্বর ২০২৫/মওম
- Advertisement -

