আজ শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

আরো খবর

মামুন আহমেদ জয়, ঢাকার ধামরাইয়ের সয়াপুর বাজারে গ্রামীণ ব্যাংক শাখা অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৫টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা শাখা অফিসের বাহিরের সাইনবোর্ড লক্ষ্য করে এ হামলা চালায়।
বিস্ফোরণের তীব্র শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন পুরোপুরি না জ্বলে ওঠায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পুড়ে গেছে কেবল ব্যাংকের সাইনবোর্ডের কিছু অংশ। ভবনের ভিতরে কোনো ক্ষতি হয়নি এবং হতাহতের ঘটনাও ঘটেনি। খবর পেয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন—“অজ্ঞাত দুর্বৃত্তরা বাইরে পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল। আগুন ধরেনি বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে পুলিশ অভিযান চালাচ্ছে।”
এদিকে বাজার কমিটির সভাপতি আনোয়ার হোসেন জানান, ভোরের দিকেই কয়েকজন ব্যক্তি এসে দ্রুত পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। এ হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -