আসাদ ফকির, মাদারীপুর শিবচরের ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাঁচ্চর গোল চত্তরে একটি ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেছে শিবচর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।
মঙ্গলবার- ১১ নভেম্বর সন্ধায় এ অভিযান চালিয়ে দুটি ট্রাক, ও ১৫ টি মোটরসাইকেল হতে মোট ৫৫ হাজার টাকা জরিমানা জরিমানা করেন এবং দুটি নোহা গাড়িতে অভিযান চালিয়ে ২০ রাউন্ড গুলিসহ ২টি শটগান জব্দ করেন। অভিযানের সময় সড়ক ও জনপথে শৃঙ্খলা রক্ষা, যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করেই যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা বলেন, “সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় থাকে, সেজন্যই এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে আইনের সীমা লঙ্ঘনের কারনে একটি নোহা গাড়ি হতে ২টি শুর্টগান ও ২০রাউন্ড গুলি জব্দ করে শিবচর থানায় পাঠানো হয়েছে। ভবিষ্যতে এধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, “ঘটনাস্থল থেকে জব্দকৃত দুটি শটগান ও ২০রাউন্ড গুলি থানায় পাঠানো হয়। আমরা এর লাইসেন্স যাচাই বাছাই করার পরে আইনের ব্যবস্থা গ্রহণ করব। তবে নিয়ম লঙ্ঘন করার কারনে শটগান দুটি ও ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়, যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

