আজ বুধবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে জামায়াতে ইসলামী ঢাকায় সমাবেশ ডেকেছে: মিল্লাত

আরো খবর

মোঃ ফরহাদ রেজা,দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি, জামালপুরে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আসন্ন নির্বাচনের মাত্র দুই-তিন মাস বাকি। তাই ভোট আহরণের প্রস্তুতি নেওয়া এখন অত্যন্ত জরুরি। তিনি বলেন, বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে দীর্ঘদিন ধরেই নানা নিপীড়ন ও নির্যাতন সহ্য করেছে। তবে নির্বাচনে কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, “ইসলামিক নামের কিছু দল আগামী ১১ নভেম্বর ঢাকায় কেন সমাবেশ ডেকেছে? এর উদ্দেশ্য কি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করা?” মিল্লাত আরও বলেন, শেখ হাসিনার বিচারের দিন ধার্য ১৩ নভেম্বর। কিন্তু ১১ তারিখে মিটিং ডাকাটা কি সেই বিচারকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্য? ১৯৯৬ সালে যে একইভাবে আঁতাত হয়েছিল, তা কি পুনরাবৃত্তি হবে? মিল্লাত বলেন, “মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ গঠিত, আমরা জানি সেই সময় যারা এই দেশের গণতন্ত্রের বিরোধী ছিল, তারা আবারও গণতন্ত্রকে ধ্বংস করতে চেষ্টা করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করি, এই ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করুন। না হলে দেশের জনগণ একযোগে গণতন্ত্র রক্ষা করবে।”
তিনি জামায়াতে ইসলামী নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে উদ্দেশ্যে বলেন, “জামায়াতের ঘি নয়, আমাদের গণতন্ত্র দরকার। প্রত্যেক মানুষের সম্মান ও ভোটের অধিকার ফিরতে হবে। দিনের ভোট রাতে দেওয়ার মতো কোনো কৌশল জনগণ মানবে না।” রবিবার বিকেলে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদাসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -