রাহাত সরকার:
টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ আগস্টের আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মধুপুর উপজেলার ভাঙচুর অগ্নিসংযোগ ও হত্যা চেষ্টা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন, দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাহাদুর আলম খান, ঘাটাইল উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবিদ হাসান, রসুলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, ধলাপাড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ রুহুল আমিন।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, মধুপুর থানার পুলিশ মামলার আসামিদের ধরতে আমাদের সাহায্য চাইলে আমরা আসামি ধরতে আমরা তাদেরকে সহযোগিতা করি।
আলোকিত প্রতিদিন/০৯ নভেম্বর ২০২৫/মওম
- Advertisement -

