কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে রোজ রবিবার (০৯/১১/২০২৫ ইং) সকাল এগারটায় কালিয়াকৈর উপজেলার হাইটেক রেলস্টেশনে সংবাদ সম্মেলন করেন গাজীপুর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী, কালিয়াকৈরে রাজনৈতিক প্রেক্ষাপটে গাজীপুর ১ এ বিভিন্ন সমসাময়ীক বিষয় নিয়ে আলোচনা করেন।” রাজনীতিঃ তুমি কি পথ হারাইয়াছ?”
শিরোনামের ব্যাখ্যা করে বিশদ আলোচনা করেন। রাজনীতি এবং গাজীপুর ১ এর রাজনৈতিক আলোচনার মাধ্য দিয়ে নিজেকে সবচেয়ে বেশিই যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করে আরও বলেন আমাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কুলে নিয়েছেন, আদর করেছেন, এবং দোয়া করেছেন, আমাদের চৌধুরী পরিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সাথে সবসময়ই পারিবারিক, রাজনৈতিক সুসম্পর্ক রয়েছে, তাই আমাদের জমিদার পরিবারেই মনোনয়ন পাবে বলে আশাব্যাক্ত করেন, ওনি ( চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী) নিজের ভাইয়ের জন্য মনোনয়ন প্রত্যাশা করে দীর্ঘ সময় আলোচনা করে সাংবাদ সম্মেলনের সমাপ্তি করেন ।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

