প্রতিনিধি,মানিকগঞ্জ:
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাাহ আল-মামুনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। ০৮ নভেম্বর শনিবার সকালে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে সিঙ্গাইর থানায় হস্তান্তর করেন। গ্রেপ্তার আব্দুল্লাহ আল-মামুন উপজেলার বেরিন্ডি গ্রামের আব্দুস সামাদের ছেলে। এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে। সরকার পতনের পর তিনি দুবাইয়ে আত্মগোপনে ছিলেন। শুক্রবার সকালে দেশে ফিরে এলে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করে আটক করেন। বর্তমানে তিনি সিংগাইর থানায় রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আলোকিত প্রতিদিন/০৮ নভেম্বর ২০২৫/মওম
- Advertisement -

