ক্রিকেট, ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওই সিরিজে দলের ব্যাটিং কোচের ভূমিকায় থাকবেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। বিসিবি সূত্রে বিষয়টি জানা গেছে।
আশরাফুল এর আগে বিপিএলের দল রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। মূলত দলটির ব্যাটিং কোচ ছিলেন তিনি। এ ছাড়া এনসিএল টি-২০’তে বরিশালের হেড কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক ডানহাতি এই ব্যাটার।
বাংলাদেশ ও আয়ারল্যান্ড আগামী ১১ নভেম্বর সিলেটে টেস্ট সিরিজ শুরু করবে। ১৯ নভেম্বর মিরপুর স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে। লাল ও সাদা বলের এই সিরিজে নাজমুল শান্ত-লিটন দাসদের ব্যাটিং কোচের ভূমিকা পালন করবেন আশরাফুল।
আলোকিত প্রতিদিন/এপি

