আলোকিত ডেস্ক:
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে ভুখা মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
২৯ অক্টোবর বুধবার দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যনারে এ মিছিল শুরু করেন শতশত ইবতেদায়ী শিক্ষক।
এ সময় তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। ভুখা মিছিলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম। কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।

পুলিশ বলছে, শিক্ষকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে ব্যারিকেইড ভাংতে চাইলে জল কামান ব্যাবহার করা হয়।
শিক্ষকদের দাবি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার রেজিস্ট্রেশন স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের মত জাতীয়করণ ঘোষণা, স্বীকৃতি, বেতন ভাতা এবং নীতিমালা ২০২৫ অনুমোদনের দাবিও জানান আন্দোলনকারীরা।
আলোকিত প্রতিদিন/২৯অক্টোবর ২০২৫/মওম

