নাজমুল হাসান:
কুমিল্লার উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন এলাকায় এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিটি বাস স্টেশন এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে চান্দিনার পালকি সিনেমা হলের সামনে এসে শেষ হয়।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও হোমনা উপজেলা বিএনপি সভাপতি মো. মহিউদ্দিন, মেঘনা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাহাবুদ্দিন এবং কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম ভুঁইয়া বলেন, যুবকদের নিয়ে, তারুণ্যের ভাবনা নিয়ে আমরা নতুন বাংলাদেশ বির্নিমাণের স্বপ্ন দেখি। সেই লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ২৩নং দফায় যুবকদের কর্মসংস্থানের কথা বলেছেন, বেকার সমস্যা দূর করার কথা বলেছেন। যুবকদের কর্মসংস্থানের বিষয়টি আমরা ৩১ দফায় ধারণ করেছি এবং সারাদেশের আমরা তরুণ-যুবকদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য আমরা সারাদেশ সফর করেছি। তাদের রাজনৈতিক ভাবনা গ্রহণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কীভাবে সেটা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করছি।
এসময় কুমিল্লা উত্তর জেলা যুবদল ও বিভিন্ন উপজেলা যুবদলের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চান্দিনা অংশে হাজার হাজার নেতা-কর্মী বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন/২৮ অক্টোবর ২০২৫/মওম
- Advertisement -

