ঢাকা জেলা প্রতিনিধি:মামুন আহমেদ জয়,“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”-এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫।
২২ অক্টোবর, বুধবার সকালে ধামরাই উপজেলা প্রশাসন ও বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ধামরাই পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ধামরাই উপজেলা নিরাপদ সড়ক চাই শাখার সভাপতি এম.এ. নাহিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ, ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদুল হক তিতাস, ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। এজন্য চালক, যাত্রী ও পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তারা। নিরাপদ সড়ক গড়ার প্রত্যয়ে আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি

