কালিয়াকৈর প্রতিনিধিঃ শাহআলম সিকদার।ভোটের হাওয়ায় ধানের শীষের মতো দুলছে গাজীপুর-১ আসনের ভোটারদের মন। চারদিকে নির্বাচনী আমেজ, ধানের শীষের জোয়ার উঠেছে সর্বত্র। খুব শিগগিরই বাছাই হতে যাচ্ছে গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী। ইতোমধ্যে প্রার্থীরা জনসংযোগের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন।সরেজমিনে ঘুরে জানা যায়, কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান ভোটারদের মনে মমতায় জায়গা করে নিয়েছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, ত্যাগ ও নেতৃত্বগুণে সাধারণ জনগণের মধ্যে তৈরি হয়েছে গভীর আস্থা। ভোটাররা মনে করছেন, গাজীপুর-১ আসনের দায়িত্বে থাকলে এ আসন নিরাপদ হাতে থাকবে।কালিয়াকৈরের স্থানীয় ভোটার জলিল উদ্দিন বলেন, “কেন্দ্রীয় নেতারা যদি সত্যিই জনমত ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেন, তাহলে জরিপে বারবার হুমায়ুন কবির খানের নামই প্রথমে আসে। নেতা হিসেবে তিনিই সবচেয়ে উপযুক্ত।”এলাকার প্রবীণ ও তরুণ কর্মীরা একবাক্যে বলছেন, হুমায়ুন কবির খান একজন কর্মীবান্ধব নেতা। দলের কঠিন সময়েও তিনি মাঠে ছিলেন, জনগণের পাশে থেকেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কারণে তার প্রতি কর্মীদের আস্থা সবচেয়ে বেশি।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান বলেন, “দলের জন্য অনেকেই ত্যাগ স্বীকার করেছেন। তবে যারা জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রেখে কাজ করেছেন, তাদের মধ্যেই হুমায়ুন কবির খান এগিয়ে। জনগণের ভালোবাসা ও আস্থার বিচারে তিনিই গাজীপুর-১ আসনের সবচেয়ে উপযুক্ত প্রার্থী।”এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ভিপি শাহজাহান সিরাজ বলেন, “দলের জন্য ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতৃত্বের প্রয়োজন। হুমায়ুন কবির খান দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিকভাবে সক্রিয় রয়েছেন। বিএনপির প্রতিটি আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে গাজীপুর-১ আসনে দল আরও শক্ত অবস্থানে থাকবে বলে বিশ্বাস করি।”অন্যদিকে, কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. কুহিনূর ইসলাম রাজু বলেন, “হুমায়ুন কবির খান সব সময় তরুণদের অনুপ্রাণিত করেন। তিনি ছাত্র রাজনীতি থেকেই উঠে এসেছেন, তাই তরুণ প্রজন্মের ভাবনা তিনি বোঝেন। আমরা মনে করি, তিনি মনোনয়ন পেলে গাজীপুর-১ আসনে বিএনপির পক্ষে ভোটের জোয়ার আরও বাড়বে।”এছাড়া কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, “হুমায়ুন কবির খান একজন শিক্ষকবান্ধব ও মানবিক নেতা। তিনি গরীব-দুঃখী মানুষের পাশে থাকেন, রিকশাচালক থেকে দিনমজুর—সব শ্রেণির মানুষের সঙ্গে মিশে থাকেন। আমি বিশ্বাস করি, তিনি যদি গাজীপুর-১ আসনের এমপি হন, তাহলে শিক্ষার মান উন্নয়নসহ সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হুমায়ুন কবির খান বহুবার রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও কারাভোগের মুখোমুখি হয়েছেন। তবুও তিনি দলের প্রতি অনুগত থেকে এলাকায় সংগঠনকে সচল রেখেছেন।নিজের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি রাজনীতি করি মানুষের ভালোবাসা ও বিশ্বাসের জোরে। আমার জীবনের লক্ষ্য গাজীপুর-১ আসনের জনগণের নিরাপত্তা, শিক্ষা ও জীবনমান উন্নয়ন। বিএনপির আদর্শে বিশ্বাসী হয়ে আমি দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকেছি। জনগণই আমার শক্তি। যদি দল ও ভোটাররা আমাকে দায়িত্ব দেয়, তবে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।গাজীপুর-১ আসনের সাধারণ ভোটারদের মতামত থেকে বোঝা যাচ্ছে, জনগণের সম্মতিতে এ আসনে হুমায়ুন কবির খানকেই এগিয়ে রাখছেন —এমনটাই মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।ইসি সূত্রে জানা যায়, গাজীপুর-১ আসনে এবার মোট ভোটার ৬ লাখ ৩ হাজার ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১ হাজার ৮০৭ জন, মহিলা ভোটার ৩ লাখ ১ হাজার ২০৮ জন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

