আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ৯ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

এক কাঁধে ব্যাকপ্যাক ঝুলিয়ে নিলেই ক্ষতি

আরো খবর

লাইফস্টাইল ডেস্ক:

আজকাল অফিস, স্কুল, কিংবা ক্যাম্পাসে প্রায় সবাই ব্যাকপ্যাক নিয়ে বের হয়। অনেকেই এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে নেওয়াকে স্টাইল হিসেবে দেখেন। দেখতে যতটা স্মার্ট লাগে, তবে শরীরের জন্য কিন্তু মোটেও ভালো নয়। নিয়মিত এক কাঁধে ব্যাকপ্যাক বহন করলে শরীরের গঠন থেকে শুরু করে হাড়-মাংসপেশি পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে।

আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের গবেষণা অনুযায়ী, এক কাঁধে ব্যাগ নেওয়ার অভ্যাস শরীরের প্রাকৃতিক অ্যালাইনমেন্ট নষ্ট করে এবং সময়ের সঙ্গে পেশি ভারসাম্যহীনতা এবং পিঠের ব্যথার ঝুঁকি বাড়ায়।

প্রতিদিন এক কাঁধে ব্যাকপ্যাক ঝুলিয়ে নিলেই ক্ষতিসমস্যা হতে পারে যেভাবে

মানবদেহের গঠন এমনভাবে তৈরি যে মেরুদণ্ড শরীরকে সমভাবে দুই ভাগে ভাগ করে রেখেছে। এই ভারসাম্যের কারণেই দুটি কাঁধ একসঙ্গে ওজন বহন করতে পারে। কিন্তু যখন নিয়মিত এক কাঁধেই ব্যাগ ঝুলিয়ে হাঁটা হয়, তখন সেই ভারসাম্য ভেঙে যায়। এক পাশের পেশি ও হাড়কে বাড়তি চাপ নিতে হয়, ফলে সেখানে অতিরিক্ত টান ও প্রদাহ তৈরি হয়। দীর্ঘদিন এই চাপ চলতে থাকলে কাঁধে আর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ে। অনেকে আবার টান বা জ্বালাপোড়া ধরনের স্থায়ী ব্যথা অনুভব করেন, যা সময়ের সঙ্গে আরও বাড়তে পারে।

১. কোনোভাবেই ব্যাকপ্যাক এক কাঁধে নেওয়া যাবে না। প্রয়োজনে কাঁধ পরিবর্তন করতে হবে। অনেকক্ষণ এক কাঁধে রাখলে ঘাড় ও কাঁধে টান পড়ে।

২. সব সময়ে পিঠে হালকা ওজনের ব্যাকপ্যাক ব্যবহার করা উচিত।

৪. ব্যাকপ্যাকের দুটি হাতলের ভেতরে নরম প্যাডিং থাকে সেটি কেনার আগে দেখে কেনা উচিত।

৫. ব্যাগে যদি একাধিক ভাগ বা পকেট থাকে, তাহলে ওজন সমানভাবে ভাগ করতে হবে।

৬. ব্যাকপ্যাকের আকার যেন পিঠের আকৃতিকে ছাড়িয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

এক কাঁধে ব্যাকপ্যাক নেওয়া যতই সহজ মনে হোক, এর প্রভাব শরীরে গভীর ক্ষতি ডেকে আনে। তাই এ অভ্যাস পরিবর্তন করতে হবে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, মায়ো ক্লিনিক, আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন

আলোকিত প্রতিদিন/২০অক্টোবর ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -