আজ বৃহস্পতিবার, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৬ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বুলেটপ্রুফ গাড়ির অনুমোদনের পর আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন বিএনপির!

আরো খবর

বিশেষ প্রতিনিধি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নতুন বিশেষ ডিজাইনের বুলেটপ্রুফ মিনিবাস কিনছে বিএনপি। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও আনা হচ্ছে বুলেটপ্রুফ জিপ গাড়ি। তবে কী ধরনের বা কোন মডেলের গাড়ি আনা হচ্ছে, তা এখনো জানা যায়নি। বিএনপির পক্ষ থেকে এই দুটি গাড়ি কেনার বিষয়ে সরকারকে চিঠি দেওয়ার পর সেটির অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নাম প্রকাশ না করার শর্তে গত ৬ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘বিএনপির পক্ষ থেকে প্রায় পাঁচ মাস আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনার বিষয়ে নথি পাঠানো হয়েছিল।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছিলেন, ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি। বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশন যখন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে, তখন দেশে আসার তারিখ নির্ধারণ করতে পারেন তারেক রহমান। তবে বিএনপি যেভাবে চাইবে, সেভাবে তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর  বলেন, ‘সিএসএফের ক্যাপাসিটি নিয়ে আমি মোটেই সন্তুষ্ট না। তাদের সে রকম নিরাপত্তা দেওয়ার সক্ষমতা আছে কি না, তা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। উনি (তারেক রহমান) দেশে এলে তো বাসায় বসে থাকবেন না। আগামী নির্বাচনে উনাকে সারা বাংলাদেশ চষে বেড়াতে হবে। বাংলাদেশ এত জনাকীর্ণ এলাকা, জ্যাম—এটা চিন্তা করেই উনার নিরাপত্তাব্যবস্থা নিতে হবে। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। নিরাপত্তাব্যবস্থা যত দূর সম্ভব নিশ্ছিদ্র করার চেষ্টা করছি। দেশে ফেরার পর তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, বুলেটপ্রুফ গাড়ির অনুমতি সাধারণত দেওয়া হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, বিদেশি দূতাবাস, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের। রাজনৈতিক দলের জন্য এ ধরনের অনুমতি খুব কমই দেওয়া হয়েছে অতীতে।

সাধারণত বেসরকারিভাবে কেউ বুলেটপ্রুফ গাড়ি আমদানি করতে পারেন না। সরকারিভাবে আনা হয় রাষ্ট্রীয় পর্যায়ে কারো ব্যবহারের জন্য। জাপান, কানাডা ও জার্মানি থেকে বুলেটপ্রুফ গাড়ি আনা হয়। বুলেটপ্রুফ গাড়ি কিনতে খরচ হয় ২ লাখ ডলার (ডলারপ্রতি ১২২ টাকা হিসেবে ২ কোটি ৪৪ লাখ টাকা)। ৮০০ শতাংশ শুল্ক দিয়ে আনতে গেলে খরচ পড়বে প্রায় ২২ কোটি টাকা লাগবে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -