আজ মঙ্গলবার, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মায় অগ্নিকাণ্ড, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

আরো খবর

মামুন আহমেদ জয় : ঢাকার ধামরাইয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করা হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। এতে ভবনের আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে। ধামরাই ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তিনটি ইউনিট এক ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -