রহাত সরকার:
টাংগাইলের ঘাটাইলে ৩৩তম গোলজার হোসেন শিক্ষাবৃত্তি নগদ অর্থ ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত। ১৮ অক্টোবর শনিবার বেলা ১১টায় গোলজার হোসেন শিক্ষা ও সমাজ কল্যাণ ফাউন্ডেশন আয়োজনে গোলজার হোসেন ব্রিলিয়ান্ট স্কুল প্রাঙ্গনে আনন্দ ঘন পরিবেশে শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
ঘাটাইলের বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক আলহাজ্ব গোলজার হোসেন মিয়া ১৯৯০সালে সর্বপ্রথম এই শিক্ষাবৃত্তি চালু করেন। ঘাটাইল উপজেলা সহ আশেপাশের উপজেলা গুলোতেও এই শিক্ষাবৃত্তি চালু আছে। আলহাজ্ব গোলজার হোসেনের মৃত্যুর পর তার ছেলে আমেরিকা প্রবাসী সাদিকুল ইসলাম সুমন এই শিক্ষাবৃত্তি এখনো চালু রেখেছেন। এই বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বাবা সব সময় শিক্ষার মান উন্নয়ন ও সমাজের সার্বিক উন্নয়নের চিন্তা করতেন। আমি আমার বাবার সেই সব স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করে যাচ্ছি।
খন্দকার তাহাজ্জত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল গোলজার হোসেন শিক্ষা ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব সাদিকুল ইসলাম সুমন।আরো উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের সদস্য সচিব মো: আবুল হাশেম আহমেদ সহ ঘাটাইলের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
আলোকিত প্রতিদিন/১৮অক্টোবর ২০২৫/মওম
- Advertisement -

