এর আগে, গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষৎকারে হিরো আলম বলেছেন, আগে দুইটা বিয়ে করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে এসেছিল।
মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। তারা মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু তাদের অন্তরে ছিল স্টার হওয়ার নেশা। এ কারণে সংসারটা করা হলো না। এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, নতুন কাজ তো করতে পারছি না। একটা না একটা সমস্যা তৈরি হচ্ছে আমার জীবনে। তবে নতুন সিনেমার গানের কাজ শেষ করেছি। সামনে মুক্তি পাবে।
এসব নিয়ে দ্বন্দ্বের জের ধরে হিরো আলমকে ত্যাগ করার সিদ্ধান্ত নেন রিয়া মনি। এমনকি তাকে তালাকনামাও পাঠিয়েছিলেন তিনি। তালাকের কাগজ হাতে পেয়ে আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন আলম। বাধ্য হয়ে হিরো আলমের সংসারেই থেকে যান রিয়া মনি।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

