মামুন আহমেদ ঢাকা- ধামরাইয়ে মাদকবিরোধী অভিযানে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) ভোরে যাদবপুর ইউনিয়ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসেবন ও মাদকদ্রব্য হেফাজতের অভিযোগে তাদের আটক করে ধামরাই থানা পুলিশ।
অভিযানে অংশ নেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসআই (নিঃ) মো. হাফিজুর রহমান, এসআই (নিঃ) মো. রিয়াজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন—
১. কহিল মোল্লা (৬৫), পিতা- মৃত কদম আলী, সাং- যাদবপুর, থানা- ধামরাই, জেলা- ঢাকা (সাজা: ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড)। ২. আমিনুল ইসলাম (২৫), পিতা- হারুন মিয়া, সাং- যাদবপুর, থানা- ধামরাই, জেলা- ঢাকা (সাজা: ২ মাস বিনাশ্রম কারাদণ্ড)। ৩. মজনু মিয়া (৪২), পিতা- মৃত চান্দু মিয়া, সাং- খাগুরিয়া, থানা- ধামরাই, জেলা- ঢাকা (সাজা: ২ মাস বিনাশ্রম কারাদণ্ড)। ৪. কানন হোসেন (২৭), পিতা- হাসান আলী, সাং- ধামরাইল, থানা- ধামরাই, জেলা- ঢাকা (সাজা: ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড)। মোবাইল কোর্টে তাদের দোষ স্বীকারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় এই সাজা প্রদান করা হয়। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

