মোঃ লাভলু:
কুমিল্লার চৌদ্দগ্রাম চিওড়া ইউনিয়নের ডিমাতলি থেকে যৌথ বাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১২ অক্টোবর রবিবার দিবাগত রাত ১২টায় গোপন তথ্যের ভিত্তিতে চিওড়া ইউনিয়নের অন্তর্গত ডিমাতলিতে যৌথ বাহিনীর শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ডিমাতলি মৃত আব্দুল হালিমের বাড়িতে অভিযান কালে তার ছোট ছেলে আব্দুল মোমিন (৪২) কে আটক করা হয়েছে। বড় ছেলে পলাতক আবুল হোসেনের বাসায় তল্লাশী করে সিলিং থেকে ২ কেজি গাজা উদ্ধার করা হয়েছে।
অভিযোগ রয়েছে দীর্ঘদিন যাবত আব্দুল মোমিন ও আবুল হোসেন মাদক ব্যবসা করে আসছে এ তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, চিওড়া ডিমাতলিতে মাদক কারবার চলছে বলে আমাদের নিকট অভিযোগ ছিল। সেই তথ্যের ভিত্তিতে গতকাল রাতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন জায়গায় অভিযানকালে আমরা আব্দুল মোমিন কে ধরতে সক্ষম হই। পলাতক আবুল হোসেনকে ধরার প্রক্রিয়া চলছে এবং অভিযানও চলমান থাকবে আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে।
আলোকিত প্রতিদিন/১৩অক্টোবর ২০২৫/মওম
- Advertisement -

