মো: আসাদ ফকির, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন দৌড়ে মাদারীপুরে তিন আসনে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখন তুঙ্গে। তবে ইতোমধ্যে দলীয় সূত্রে তিন আসনেই এগিয়ে আছেন কয়েকজন প্রার্থী।
মাদারীপুর-১ আসনে এগিয়ে আছেন ইয়াজ্জেম হোসেন রোমান।
মাদারীপুর-২ আসনে শীর্ষ অবস্থানে বাবু মিল্টন বৈদ্য।
মাদারীপুর-৩ আসনে এগিয়ে আনিসুর রহমান তালুকদার খোকন।
দলীয় মনোনয়নের জন্য স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে চলছে জোর তৎপরতা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ তিন প্রার্থীরই এলাকায় সাংগঠনিক অবস্থান ও জনপ্রিয়তা তুলনামূলকভাবে শক্তিশালী, যা তাদেরকে মনোনয়ন দৌড়ে এগিয়ে রেখেছে। দলীয় চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা,তারা মাঠ সাজাচ্ছেন যার যার ভোটার কেন্দ্রে, এইখানে যারা দুঃসময়ে যারা দলের জন্য কাজ কোরে আসচ্ছেন তাদের নাম এই দেখা যায়,বিগত ১৭ বছর যারা দলের জন্য কাজ কোরেছে, তাদের কেই দল মনোনয়ন দেবে তারা আসাবাদি।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

