বিশেষ প্রতিনিধি, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা মার্কা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে, দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেছেন, ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদের দেবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন করছেন।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, ধানের শীষ অপ্রতিরোধ্য। সারাদেশে ধানের শীষের স্লোগান উঠেছে এবং জয়গান উঠছে।
আলোকিত প্রতিদিন/এপি

