মিন্ট চন্দ দাস রায়পুর, লক্ষ্মীপুর: ‘যেখানে সবুজ মন ছুটে চলে দুরন্ত গতিতে, সেখানে ক্ষণিকের জন্য ফিরে যাবার আত্ম-প্রত্যয় নিয়ে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯৯৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া রায়পুর উপজেলার শিক্ষার্থীরা আনন্দ ভ্রমণ, প্রীতি ফুটবল ম্যাচ, মধ্যাহ্ন ভোজ ও র্যাপল ড্র অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার আমরা ৯৩ রায়পুর এর আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম এর আহবান ও যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রিপন, ইউসুফ, এডভোকেট এমরান, কাউন্সিলর মোঃ আবুল হোসেন, সুলতান মাহমুদ, ফারুক হোসেন ও তছলিম উদ্দিনের সার্বিক তত্বাবধানে রায়পুরের আলতাফ মাষ্টারের মাছঘাট হয়ে ট্রলার যোগে ছুটে যান বরিশাল জেলার গোবিন্দপুরে। সেখানে দিনভর চলতে থাকে বন্ধুদের খুঁনসুটি, প্রীতি ফুটবল ম্যাচ, গুরুত্বপূর্ণ আলোচনা ও মধ্যাহ্ন ভোজ। পরবর্তীতে অর্থাৎ বিদায় লগ্নে উপস্থিত সকলের মাঝে হাফিজ স্টোর রায়পুরের পক্ষ থেকে বিশেষ পুরষ্কার প্রদান করেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃজহিরুল ইসলাম (জহির) সবমিলিয়ে দীর্ঘবছর পর এসএসসি-৯৩ ব্যাচ রায়পুরের সকল বন্ধুরা একত্রিত হয়ে অত্যান্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন মূহুর্ত পার করেন।
আয়োজকরা বলেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আমরা আমাদের এই সংগঠনের আগামীর পথচলাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ্। এবং মহান আল্লাহ চাইলে আগামীতে এটি একটি সামাজিক প্ল্যাটফর্মে রুপান্তরিত হবে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

