মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে (২৫ বিজিবি) এর অধীনস্হ ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক রাত ০২ঃ৫০ মিনিটের দিকে ৭,৮৩০ কেজি ভারতীয় ফুচকা আটক করে। আটককৃত ফুচকার আনুমানিক সিজার মূল্য প্রায় ৪৬ লক্ষ ৯৮ হাজার টাকা। যা আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও (সোমবার) ৬ অক্টোবর আনুমানিক সকাল ৮:০০টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ আজম পুর বিওপি টহল দল জেলার আখাউড়া উপজেলার আজমপুর নামক স্থানে হইতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৪ কেজি এবং -১০২ বোতল স্কফ, আটক করে করে। যে মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লক্ষ ৫৯ হাজার ৮ শত টাকা। এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, আমাদের দায়িত্বরত সংশ্লিষ্ট সীমান্ত এলাকা দিয়ে যাতে ভারত থেকে যে কোন ধরণের অবৈধ চোরাচালানী মালামাল সহ মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
আলোকিত প্রতিদিন/০৬ অক্টোবর ২০২৫/মওম

