মোঃ নিশাদুল ইসলাম:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত ভিমরুল পোকার কামড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম তামিম। সে উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মেহেরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার (১অক্টোবর) সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে ভিমরুল পোকার কামড়ে আহত হয় শিশু তামিম। পরে তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে দুপুর ২টার দিকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোঃ সাদ্দাম হোসেন বলেন, ভিমরুল কামড়ানোর পর যদি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হতো তাহলে চিকিৎসার মাধ্যমে বাঁচানোর সুযোগ ছিল। কিন্তু স্থানীয়ভাবে চিকিৎসা করাতে গিয়ে সময় নষ্ট হওয়ায় শিশুটি মারা গেছে। শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ভিমরুল পোকার কামড়ে তামিম নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক একটি ঘটনা।
আলোকিত প্রতিদিন/০১ অক্টোবর ২০২৫/মওম

