আজ বুধবার, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে আলাউদ্দিন পার্কে দেহ ব্যবসা ও মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ

আরো খবর

মাসুদ রানা, ধামরাই। ঢাকার ধামরাইয়ে আলাউদ্দিন পার্কে রিসোর্টের নামে দেহ ব্যবসা ও মাদক ব্যবসা চালানোর অভিযোগে এলাকাবাসী তীব্র প্রতিবাদ মানববন্ধন করেছে।
রবিবার বিকেলে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের শতাধিক নারী-পুরুষ একত্রিত হয়ে “ধামরাই আলাউদ্দিন পার্কে রিসোর্টের নামে দেহ ব্যবসা-মাদক ব্যবসা বন্ধ চাই” এই স্লোগানে প্রতিবাদ জানান।
প্রতিবাদ সমাবেশে এলাকার মুরুব্বী, নারীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে জোরালো কণ্ঠে দাবি জানান অবিলম্বে এই পার্কের অনৈতিক কার্যক্রম বন্ধ করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় বক্তারা বলেন,  “আমাদের সন্তানদের ভবিষ্যৎ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে এখনই এই রিসোর্ট বন্ধ করতে হবে। আমরা চাই এই এলাকায় সুস্থ পরিবেশ ফিরে আসুক।”
এলাকাবাসী আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং দোষীদের আইনের আওতায় এনে ধামরাইবাসীকে অনৈতিক কার্যকলাপ থেকে মুক্ত করবে।
আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -