রাহাত সরকার:
২১ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টায় ঘাটাইল থানার আয়োজনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মীর মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান বলেন, পূজা মন্ডবগুলোর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি পূজা মন্ডবে পুশিল এবং আনসার সদস্য মোতায়েন থাকবে এছাড়াও প্রতিটি ইউনিয়নে একটি করে মোবাইল টিম থাকবে, তবে যদি কোন মন্ডবে মাদকাসক্ত কাউকে পাওয়া যায় তাকে ছাড় দেওয়া হবে না, আযান এবং নামাজের সময় বাদ্যযন্ত্র না বাজানোর অনুরোধ করেন।
ঘাটাইল থানার ওসি তদন্ত মোঃ সজল খান এর উপস্থাপনায় আরোও বক্তব্য রাখেন সাগরদিগী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম, ধলাপাড়া পুলিশ ফাড়িঁ ইনচার্জ মোঃ মাহফুজ আলম, ঘাটাইল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অধীর চন্দ্র সাহা,সহ-সভাপতি প্রণতী রায় চৌধুরী, সহ-সভাপতি কার্তিক দত্ত, পূজা উদযাপন ফন্ট ঘাটাইল শাখার আহ্বায়ক গোপাল গুহ রায়,সদস্য সচিব অরুণ জ্যোতি সান্যাল। মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির সভাপতি বক্তব্যে বলেন, উপজেলায় ৭১ টি পূজা মন্ডবে যাহাতে সুন্দর ও ভালো পরিবেশে সম্পূর্ণ হয় সেজন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে পাশাপাশি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় যেভাবে সহযোগিতা করছেন আশা করি পূজা শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/২১সেপ্টেম্বর ২০২৫/মওম

