আজ বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: 

চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ বাসার তালাবদ্ধ একটি কক্ষ থেকে সুলতান মাহমুদ আরজু (২৮) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মহাজনপাড়ায় এ ঘটনা ঘটে।

আরজু ওই এলাকার ওয়ার আহমদ ও নিলু আক্তারের পুত্র। তিনি স্থানীয়ভাবে ভাড়া বাসায় থাকতেন এবং মহাজনপাড়া আমিন সেন্টারে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল তার। ৩-৪ দিন আগে স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন তিনি। এরপর থেকে আরজু ঘর থেকে বের হননি। তার দোকানও কয়েকদিন ধরে বন্ধ ছিল।

বুধবার থেকে আশপাশের লোকজন দুর্গন্ধ টের পায়। বৃহস্পতিবার সকালে ঘরের জানালায় মাছির উপদ্রব লক্ষ্য করে সন্দেহ হলে স্থানীয়রা তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে তারা গলায় ফাঁস লাগানো অবস্থায় আরজুর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

ঘটনার খবর পেয়ে সাতকানিয়া থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/১৮সেপ্টেম্বর ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -