আজ , ।   

সংবাদ প্রকাশের পর কালীগঞ্জে সাংবাদিককে গালাগাল ও হুমকি, অভিযুক্ত জামায়াত নেতার ভাই

আরো খবর

মতিয়ার রহমান:

ঝিনাইদহের কালীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর চরম অশোভন আচরণ করেছেন জামায়াত নেতার ভাই হাসান আলী।  ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাসান আলী উপজেলার কমলাপুর গ্রামের মোবাশ্বের আলীর ছেলে এবং ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখায় নৈশ প্রহরী হিসেবে কর্মরত। নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মিশন আলী জানান, দুপুরে পেশাগত কাজে উপজেলা কৃষি অফিসে গেলে সেখান থেকে বের হওয়ার সময় হাসান আলী তার গতিরোধ করেন। এসময় তিনি নিউজ প্রকাশ নিয়ে উল্টোপাল্টা প্রশ্ন করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ দেখে নেওয়ার হুমকি দেন। তিনি আরও জানান, সম্প্রতি উপজেলার কমলাপুর গ্রামে প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক সম্পর্কে জড়িত অবস্থায় সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর বিল্লাল হোসেনকে হাতেনাতে ধরা হয়। প্রমাণ-সহ সংবাদ প্রকাশিত হওয়ার পর তার ভাই এমন হুমকিমূলক আচরণ করে। এদিকে দৈনিক কালেরকণ্ঠ ও অনলাইন পোর্টাল সবুজদেশ নিউজ ডটকম-এ ঘটনাটি প্রকাশিত হওয়ায় কালেরকণ্ঠের কালীগঞ্জ প্রতিনিধি নয়ন খন্দকারের বিরুদ্ধে থানায় মিথ্যা জিডি করেছেন জামায়াত নেতা বিল্লাল হোসেন। শুধু তাই নয়, মঙ্গলবার রাতে ফোন করে তাকে হত্যার হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে। কালেরকণ্ঠ প্রতিনিধি নয়ন খন্দকার বলেন, “সংবাদ প্রকাশ করায় আমাকে খুন করার হুমকি দিয়েছেন বিল্লাল হোসেন। আমি এ বিষয়ে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবো।” কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মিশন আলীকে হুমকি ও কালেরকণ্ঠ প্রতিনিধি নয়ন খন্দকারের নামে মিথ্যা জিডি করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাব, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম ও কালীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা দ্রুত অভিযুক্ত হাসান আলীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন বিল্লাল হোসেন। স্থানীয়রা তাকে হাতে-নাতে ধরে গণধোলাই দিলে পরে ক্ষমা চেয়ে রক্ষা পান তিনি। বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও পরে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।

আলোকিত প্রতিদিন/১৭সেপ্টেম্বর ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -