শহিদুল্লাহ সরকার:
আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটার অধিকার নিষিদ্ধ না তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দিবে তা কেউ বলতে পারবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানী ক্ষনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল করিম খান। ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রূপটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা এসময় আরো বলেন, অন্তবর্তী কালীন সরকারের কোন দল নেই তাই অন্তবর্তী কালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করবে অন্তবর্তী কালীন সরকার, সেই নির্বাচনে কে জিতল কে হারলো এটা তাদের দেখার বিষয় না, নির্বাচনে কোন সরকারি কর্মকর্তারা কারো পক্ষ নিতে পারবে না কেউ কোন দলের পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি আরো বলেন,নির্বাচনে যে দলেই জিতুক না কেন সরকারি কর্মকর্তারা সেই দলের পক্ষেই কাজ করবে, নির্বাচনে ডিসি এসপিও ওসিরা কারো পক্ষ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরো বলেন,আওয়ামী লীগ ২০১৮ সালে যে নির্বাচন করেছিল সেটা দিনের ভোট রাতে হয়েছে সেটা ছিলো লায়লাতুল নির্বাচন জানিয়ে তিনি আরও বলেন,এখন বিদ্যুৎ সংকট নেই কারখানাগুলোতে কিছুটা গ্যাসের সংকট আছে তা ঠিক হয়ে যাবে,সবসময় সরকার বিদ্যুৎ এর লোডশেটিং মনিটরিং করেন জানিয়ে তিনি আরো বলেন,বাচ্চা প্রসাব করলে যেমন একটু মানুষের কষ্ট হয় সে রকম ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নির্মাণ কাজ চলায় মানুষের কিছুটা দুর্ভোগ হচ্ছে উন্নয়ন কাজে দুর্ভোগ হলে সেটা কিছুই না বলেও বলেন তিনি। পরে তিনি বিভিন্ন উপজেলা ইউএনও ও পল্লী বিদ্যুৎতের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
এসময়ন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী,বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/১৩সেপ্টেম্বর ২০২৫/মওম
- Advertisement -

