শহিদুল্লাহ সরকার:
গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল বিদেশি মদসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নারীর নাম মোসাঃ মরিয়ম আক্তার (২০)।
২০ আগস্ট বুধবার রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন সাইনবোর্ড এলাকার জালাল মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেম্বার বাড়ি রোডের সোলাইমানের বাড়ির ভাড়াটিয়া মরিয়ম আক্তারের শয়নকক্ষ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মরিয়ম আক্তার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মরিয়মের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায়। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর গাছা থানাধীন উত্তর খাইলকুর এলাকায় ভাড়া থাকতেন।
মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
আলোকিত প্রতিদিন/২১ আগস্ট ২০২৫/মওম
- Advertisement -

