আজ মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে যুবক গ্রেপ্তা*র

আরো খবর

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে সজল শিকদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ডিগ্রী কলেজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সজল শিকদার ভাওয়াল মির্জাপুর বাজার এলাকার আজিম শিকদারের ছেলে তিনি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, নিয়মিত টহল অভিযানের সময় সন্দেহ হলে সজলকে তল্লাশি করা হয়। পরে তার কাছ থেকে ইয়াবা পাওয়া গেলে তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, মাদক নির্মূলের লক্ষ্যে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এবং ভবিষ্যতেও ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আলোকিত প্রতিদিন/এপি  

- Advertisement -
- Advertisement -