মোঃ ফয়েজ আহমেদ:
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৫ উদ্বোধন উপলক্ষে লালমাই উপজেলা মৎস্য অধিদপ্তর ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে জাতীয় মৎস্য র্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগস্ট সোমবার ১১টায় লালমাই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত র্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালী শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন,
লালমাই উপজেলায় মৎস্য চাষীদের মাছ উৎপাদনে বিশেষ অবদান রাখতে হবে, যাতে বাংলাদেশের ব্যান্ড হিসেবে পরিচিতি পায়।উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ইতিমধ্যে মৎস্য উৎপাদনে লালমাই উপজেলা সক্ষমতা অর্জন করেছে।যুবকদের উদ্যোক্তা হিসেবে মৎস্য চাষে এগিয়ে আসতে হবে। এতে নিজেরা অর্থনৈতিক ভাবে লাভবান হবেন, সেই সাথে দেশে মাছে চাহিদা অনুযায়ী মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে।
আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ।
আলোচনা সভায় সফল মৎস্য চাষীদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রুবেল , উপজেলা পরিষদ কার্যক্রম বাস্তবায়ন পরিষদের আহবায়ক মোঃ শামীম মজুমদার।
গুণগত মানের মাছের পোনা উৎপাদনে অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মোঃ রুবেল, কার্প জাতীয় মাছ চাষে অবদান স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান করেন মোঃ হাসন আলী, পাঙ্গাশ-তেলাপিয়া মাছ চাষে অবদান স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান মোঃ মনির হোসেন কে।
এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়,
রকিব,উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ কামরুল হাসান, এনসিপির নেতা মোঃ রুহুল আমিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন,মৎস্যচাষীগন, উদ্যোক্তাগন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
রকিব,উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ কামরুল হাসান, এনসিপির নেতা মোঃ রুহুল আমিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন,মৎস্যচাষীগন, উদ্যোক্তাগন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/১৮ আগস্ট ২০২৫/মওম
- Advertisement -

