রানা ইস্কান্দার রহমান:
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো গাইবান্ধাতেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে। ১৮ আগস্ট সোমবার সকালে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরপার্ক হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন । জনাব চৌধুরী মোয়াজ্জম আহমদ, জেলা প্রশাসক, গাইবান্ধা।
সভাপতিত্ব করেন,জনাব মোহাম্মদ আবদুর রাশেদ, জেলা মৎস্য কর্মকর্তা, গাইবান্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. রফিকুজ্জামান, সিভিল সার্জন, গাইবান্ধা।
মো. খোরশেদ আলম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাইবান্ধা। ডা. মো. আব্দুর রাজ্জাক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, গাইবান্ধা। বক্তারা বলেন, দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকার নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। অভয়াশ্রম সৃষ্টি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ বাজারজাতকরণের মাধ্যমে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করা হবে। এই আয়োজনে সহযোগিতা করেছে
রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (RMTP), কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং একে এস ফাউন্ডেশন।
বক্তারা আরও বলেন, জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এর মাধ্যমে দেশি মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আলোকিত প্রতিদিন/১৮ আগস্ট ২০২৫/মওম
- Advertisement -

