আজ রবিবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদ্বোধন

আরো খবর

‎রানা ইস্কান্দার রহমান:
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো গাইবান্ধাতেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে। ১৮ আগস্ট সোমবার সকালে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরপার্ক হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
‎পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন । জনাব চৌধুরী মোয়াজ্জম আহমদ, জেলা প্রশাসক, গাইবান্ধা।
‎সভাপতিত্ব করেন,জনাব মোহাম্মদ আবদুর রাশেদ, জেলা মৎস্য কর্মকর্তা, গাইবান্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‎ডা. মো. রফিকুজ্জামান, সিভিল সার্জন, গাইবান্ধা।
‎মো. খোরশেদ আলম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাইবান্ধা। ডা. মো. আব্দুর রাজ্জাক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, গাইবান্ধা। ‎বক্তারা বলেন, দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকার নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। অভয়াশ্রম সৃষ্টি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ বাজারজাতকরণের মাধ্যমে মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করা হবে। এই আয়োজনে সহযোগিতা করেছে
‎রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (RMTP), কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং একে এস ফাউন্ডেশন।
‎বক্তারা আরও বলেন, জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বাস্তবায়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি। এর মাধ্যমে দেশি মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আলোকিত প্রতিদিন/১৮ আগস্ট ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -