গত ৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের অনুকূলে এবং জেলা প্রশাসক কার্যালয়ের ১২ আগস্ট জারি হওয়া এক স্মারকাদেশ অনুযায়ী বুধবার (১৩ আগস্ট) বিকেলে নিজাম উদ্দিন আহমেদ এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক রুবাইয়া আফরোজ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা নতুন প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন। নিজাম উদ্দিন আহমেদ তাঁর নতুন দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া রুবাইয়া আফরোজ ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক -উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা। সেই দায়িত্বও পালন করবেন নিজাম উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবেও দায়িত্বে আছেন।কক্সবাজারের নতুন অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ পাওয়া বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নিজাম উদ্দিন আহমদ এর আগে কক্সবাজারের উখিয়ার ইউএনও ছিলেন। এছাড়া তিনি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, নোয়াখালী সদর উপজেলার ইউএনও, এসি ল্যান্ড, সহকারী কমিশনার সহ জনপ্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।নিজাম উদ্দিন আহমদ কুমিল্লা জেলার বাসিন্দা।
আলোকিত প্রতিদিন/১৫ আগস্ট ২০২৫/মওম

