প্রতিনিধি, মানিকগঞ্জ :
মানিকগঞ্জে শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ক অভিভাবক সমাবেশ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মানিকগঞ্জ শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ক অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (যুগ্ন সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আশফাক হোসেন খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শহীদুজ্জামান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমীর হোসেন, পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম, খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি তোবারক হোসেন খান রিয়াদ, প্রধান শিক্ষক আব্দুল মজিদ মোল্লা,সহকারী প্রধান শিক্ষক একেএম তারিকুজ্জামান, ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য বুলবুল আহমেদসহ খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। আলোচনাসভায় বক্তারা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ড..মানোয়ার হোসেন মোল্লা বলেন-আমাদের সন্তানদের সৎ,যোগ্য ও আর্দশ দেশপ্রেমিক হিসাবে গড়ে তুলতে হবে।আর এ কাজটি সঠিক ভাবে করতে হলে অবশ্যই অভিভাবকদের মূল দায়িত্ব পালন করতে হবে।আমার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, স্কুলে সঠিক সময়ে যাচ্ছে কি না ইত্যাদি বিষয়গুলো নিয়মিত মনিটর করতে হবে।মাদক,সন্ত্রাস,অনৈতিক কাজ থেকে তাদের মুক্ত রাখতে হলে তাদের অবশ্যই নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিতে হবে।
আলোকিত প্রতিদিন/১৪ আগস্ট ২০২৫/মওম

