আজ মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন!

আরো খবর

মানিকগঞ্জ প্রতিনিধি, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০ ঘটিকায় প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন সেখানে।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন পেশাদার সাংবাদিককে পরিকল্পিতভাবে হত্যা করা দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তার জন্য বড় হুমকি। হত্যাকারীদের ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে এর প্রভাব থেকে যাবে। এ ঘটনায় জরুরী দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে হবে। নইলে আন্দোলন চলমান থাকবে।

সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত নানা হুমকি, হামলা ও হয়রানির শিকার হচ্ছে। এ অবস্থায় সরকারের উচিত সাংবাদিক নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট আইন ও নীতি প্রণয়ন করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারোয়ার ছানু, সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, সহ-সভাপতি শাজাহান বিশ্বাস, আবুল বাশার আব্বাসী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আনসারী, সহ-সম্পাদক জাহিদুল হক চন্দন, সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম মিহহির, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি 

- Advertisement -
- Advertisement -