নিজস্ব প্রতিবেদক:
গতকাল দিনভর বৃষ্টির পর রাজধানী ঢাকায় আজও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি ঝরছে। আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, আষাঢ়ের শেষ ভাগে বৃষ্টি বাড়তে পারে। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
টানা বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। আজও সকাল ৮টা থেকে রাজধানীতে লাগাতার বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়ছেনে পথচারী, অফিসগামী এবং খেটে-খাওয়া মানুষ।
একটানা বৃষ্টিতে কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিয়েছে। অফিসগামী এবং খেটে-খাওয়া মানুষরা পড়েছেন চরম ভোগান্তিতে।
রাজধানীর মগবাজারের একজন বাসিন্দা বলেন, অফিস শুরু সকাল ১০টায়। এখনো গন্তব্যে পৌঁছাতে পারিনি। ছাতা নিয়ে বের হয়েছি, কিন্তু বাসে সিট নেই। হেঁটে হেঁটে যাচ্ছি।
একই সমস্যার কথা জানালেন রাজধানীর মতিঝিলের এক বাসিন্দা। তিনি জানান, টানা বৃষ্টি হচ্ছে, কোনো থামাথামি নেই। আটকা পড়ে আমার দোকানে এখনো যেতে পারিনি।

টানা বৃষ্টিতে ভোন্তির কথা জানিয়েছেন রিকশাচালকরাও। বাংলামোটরে কথা হয় রিকশাচালকের সঙ্গে। তিনি জানান, সকাল থেকে মাত্র ৭০ টাকার ভাড়া পেয়েছি। বৃষ্টিতে যাত্রীও নেই। আবার ভিজে যাওয়ার কারণে অনেকে উঠেনও না।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আগামীকাল থেকে বৃষ্টি কমতে পারে। রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দিনভর থেমে থেমে বৃষ্টি হতে পারে
আলোকিত প্রতিদিন/০৯ জুলাই ২০২৫/মওম

