মোঃ রাকিব হোসেন ( বিশেষ প্রতিনিধি):
সিরাজগঞ্জ উল্লাপাড়া সলঙ্গায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার একই পরিবারের তিন যাত্রীর মধ্যে দুই যাত্রী বাবা ও ছেলে নিহত ও আহত এক জন । মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে হাটিকুমরুল -বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সলঙ্গা থানার পুরান বেড়া গ্রামের মৃত নূর মোহাম্মাদের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) ও আব্দুল মান্নান খোন্দকারের ছেলে জুয়েল খান্দকার (৩৫)। স্থানীয়রা বলেন,
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে অটোভ্যানটি মহাসড়কের খানাখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝামাঝি চলে যায়। এ সময় বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল মান্নান খান্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার নিহত হয়েছে। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার। স্থানীয়রা রাসেল খোন্দকার কে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক চাপাঁয় অটোরিকশার যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও। চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আলোকিত প্রতিদিন/০৮ জুলাই ২০২৫/মওম
- Advertisement -

