আজ বুধবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে ‘নরক নেমে আসবে’, সতর্ক করল ইরান!

আরো খবর

আলোকিত ডেস্ক, ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিলে পুরো অঞ্চল ভয়াবহ পরিণতির মুখে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে। তিনি বলেছেন, এতে গোটা অঞ্চলে নরক নেমে আসবে বলে তিনি জানান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে খতিবজাদে বলেন, “এটা আমেরিকার যুদ্ধ নয়। যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতে জড়ান, তাহলে ইতিহাস তাঁকে এমন একজন প্রেসিডেন্ট হিসেবেই মনে রাখবে, যিনি এমন এক যুদ্ধে পা রেখেছিলেন, যা তাঁর নয় কাম্য নয়।

যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়লে তা কেবল সংঘাতকে আরও জটিল করে তুলবে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, এতে আগ্রাসন অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষের ওপর নৃশংস নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে।

খতিবজাদের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনা চরমে পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জনও চলছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -