আজ বুধবার, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে চার সংগঠনের প্রতিবাদ

আরো খবর

আলোকিত প্রতিবেদক:

দখলদার রাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইরানে হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে ইসলামি চারটি সংগঠন।

 ২০ জুন শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে পৃথক পৃথক ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন এবং ইরানে বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা সংগঠনগুলো হলো- জাতীয় বিপ্লবী পরিষদ, ইসলামি ঐক্য আন্দোলন (ঢাকা মহানগর), খেলাফত মজলিস ও ইসলামি ঐক্য ও মুসলিম উম্মাহর পুনর্জাগরণ পরিষদ। বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিত ইরানের পাশে দাঁড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে এ ঘটনার প্রতিবাদ জানানো। সেইসঙ্গে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে ইরানের উপর হামলাকে ইসলামি ভ্রাতৃত্বের প্রতি চরম অমানবিক আচরণ হিসেবে আখ্যায়িত করে অনতিবিলম্বে তা বন্ধের দাবি জানানো হয়।

আলোকিত প্রতিদিন/২০ জুন ২০২৫/মওম 

- Advertisement -
- Advertisement -