আজ বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ।   ১২ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানকে চড়া মূল্য দিতে হবে : নেতানিয়াহু

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

বেয়ার শেভা শহরের সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্রের আঘাতের জেরে ইরানের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হাসাপাতালে হামলার জন্য ইরানকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নেতানিয়াহু বলেন, “আজ সকালে ইরানের সন্ত্রাসী স্বৈরতান্ত্রিকরা বেয়ার শেভা-এর সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আমরা এজন্য  তেহরানকে এজন্য চড়া মূল্য দিতে বাধ্য করব।”

বৃহস্পতিবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে ভূখণ্ডটির সামরিক বাহিনীর কমান্ড সেন্টার, গোয়েন্দা বিভাগের সদর দপ্তর এবং সামরিক গোয়োন্দা বিভাগের ক্যাম্প ধ্বংস হয়েছে। এই তিন স্থাপনার অবস্থান ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ের শেভায়।সামরিক গোয়েন্দা বিভাগের ক্যাম্পের পাশে সোরোকা নামের একটি হাসপাতাল ছিল। ইরানের বোমার আঘাত লেগেছে সেই হাসপাতালেও। এতে কয়েকজন আহতও হয়েছেন।

সূত্র : আলজাজিরা

আলোকিত প্রতিদিন/১৯জুন ২০২৫/মওম

- Advertisement -
- Advertisement -