আজ , ।   

ফেনীতে অবৈধ পিস্তল সহ জাহাপুরের রোমান গ্রেফতার 

আরো খবর

মোঃ আতীক রোজেন, ফেনী জেলা প্রতিনিধি। ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মধ্যম ফতেহপুরের খন্দকার মার্কেট এলাকা থেকে মাদক কারবারিকে ও পাঁচটি মামলার আসমিকে আটক করে স্থানীয়রা। আটককৃত ব্যক্তি ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের জাহানপুর গ্রামের সৈয়দ আলী হাজী বাড়ির আবদুল গণির ছেলে আব্দুর রহিম রোমান।
শুক্রবার দুপুরে স্থানীয়দের সন্দেহ হলে তারা রোমানকে আটক করে এবং তাট দেহ  তল্লাশিতে কটে অবৈধ একটি পিস্তল পাওয়ার পর উত্তেজিত জনতা তাকে মারধর করেন। পরে ৯৯৯-এ কলের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে রোমানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘আটক রোমানের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পাঁচটি মামলা রয়েছে। পরে শুক্রবার বিকেলেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -