নাজমুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও কুমিল্লা মুরাদনগর উপজেলার সাবেক ৫ বারের এমপি আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেবকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আহবান করছি।
শনিবার (০৩ মে) কুমিল্লা মুরাদনগর ৬নং বাঙ্গরা (পূর্ব) ইউনিয়ন ৫নং ওয়ার্ডে অবস্থিত বাঙ্গরা উচ্চ বিদ্যালয় মাঠে এমন মন্তব্য করেন সাবেক এমপি আলহাজ্ব কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সংস্কার সংস্কার করছে কিছু লোক, কিন্তু এসব সাধারণ মানুষ বোঝে না। সংস্কার করলে এদেশের বড়লোকদের লাভ হবে তবে সাধারণ মানুষের কিছুই হবেনা। দুই বেলা পেটপুরে খেতে পারাটাই সবচেয়ে বড় সংস্কার। দয়া করে দেশের মানুষকে শান্তি দিন। দ্রুত একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশের মানুষের দীর্ঘদিনের অপেক্ষার ফল শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করুন। ভোটের মাধ্যমে জনগণের সরকার আসবে। অনেকে সমালোচনা করে কিন্তু এটা ছাড়া উপায় কী। দেশে ভোট হলে দেশ স্থিতিশীল হবে।
তিনি আরও বলেন, গত ১৫ থেকে ১৬ বছরে যেসব মিথ্যা মামলা দিয়ে আমার মুরাদনগরের রাজনৈতিক নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে সেসব মামলা প্রত্যাহার করতে হবে। এখনও মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ব্যানারে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থান দিয়ে আমার মুরাদনগরের বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিচ্ছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা মুরাদনগরে অশান্তি এবং বিশৃঙ্খলা হোক এমন পরিবেশ দেখতে চাই না। নির্বাচন এলেই হানাহানি আর যেন না হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি।
সবশেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমার মেয়েরা বলছে এই মুরাদনগর বাসীর জন্য কিছু করে যেতে। আমি আমার মুরাদনগর বাসীর জন্য একটি কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত করবো। এই কল্যাণ ট্রাস্ট থেকে যেন মুরাদনগরবাসী সব ধরনের সহযোগিতা পায়। আমি এই মুরাদনগরের ২২টি ইউনিয়নে ২২টি সমাবেশ করবো এবং প্রতিটি ইউনিয়নে ১ দিন করে রাতে থাকবো। আমার মুরাদনগরের সাধারণ মানুষের সাথে মুক্তভাবে কথা সহ তাদের সাথে সুখ-দুঃখ গুলো ভাগ করে নেওয়ার জন্য।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

