বিশেষ প্রতিনিধি : জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিনের নাম ব্যবহার করে ফেইক নিউজ পরিবেশনে তীব্র নিন্দা ও প্রতিবাদ সম্প্রতি জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিনের নাম ব্যবহার করে রাউজানে শীর্ষ সন্ত্রাসী শিবির জামালের নেতৃত্বে ভয়াবহ অগ্নিসংযোগের অভিযোগ শিরোনামে একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেইজ, গ্রুপ ও আইডিতে পোষ্ট এবং শেয়ার করা হয়েছে।
যে নিউজটি জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিনের নিজস্ব নিউজ পোর্টাল, পেইজে পোস্ট করা হয়নি। মূলত জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিনের সুনাম নষ্ট করার মানসে ও পত্রিকাটি হেয় প্রতিপন্ন করার জন্য ফেইক পেইজের মাধ্যমে দৈনিক আলোকিত প্রতিদিনের লোগো ব্যবহার করা হয়েছে। জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন দৃঢ়তার সাথে ঘোষণা করছে যে, দৈনিক আলোকিত প্রতিদিন কখনো এই ধরণের মিথ্যা নিউজ পরিবেশন করে না।
ফেইক পেইজের মাধ্যমে এইধরণের ফেইক সংবাদ পরিরেশন করে মূলত তারা পত্রিকার সুনাম বিনষ্ট করেছে এর সাথে কয়েকজন সুনামি রাজনীতিবিদ জামায়াত ইসলামীর সম্মানিত ব্যক্তিদের সুনাম নষ্ট করেছে। পত্রিকার নাম ভাঙ্গিয়ে এই ধরনের ফেইক নিউজ পরিবেশন করায় দৈনিক আলোকিত প্রতিদিন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
আলোকিত প্রতিদিন/এপি

