আজ বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

কমলাপুর স্টেশনে কন্টেইনারবাহী ট্রেন লাইনচ্যুত

আরো খবর

আলোকিত প্রতিবেদক:

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে প্রবেশের সময় একটি কন্টেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে আপ এবং ডাউন দুই লাইনে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বর্তমানে আপ লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করছে কর্তৃপক্ষ।১৯ মার্চ বুধবার দুপুরে  বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে একটি কন্টেইনারবাহী ট্রেন স্টেশনে ঢোকার সময় ডাউন লাইনে পেছন থেকে ২টি ক্যারেজ পড়ে যায়। এ ঘটনার পর স্টেশনের সব ট্রেনের মুভমেন্ট বন্ধ রাখা হয়। এখন কিছুক্ষণের মধ্যে সিঙ্গেল লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।

দায়িত্বশীল একটি সূত্রে জানা গেছে, দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় আজ অন্য ট্রেনগুলো চলাচলে বিলম্ব হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাইন ক্লিয়ারের কাজ চলছে।

আলোকিত প্রতিদিন/১৯মার্চ-২৫/মওম

- Advertisement -
- Advertisement -