শহিদুল্লাহ সরকার:
আশুলিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়িত হয়েছেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম ডাবলু।
আশুলিয়া থানায় পোস্টিং হওয়ার পরপরই তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ছড়িয়ে পড়েছে যোগাযোগ মাধ্যম ফেসবুকে আশুলিয়া থানার নতুন ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম ডাবলুর আওয়ামী লীগ শাসনামলে ২০২২ সালে এক এমপির ও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ২০২৪ সালে ছাত্রদলের এক সুপারিশপত্র হয়েছেন। দুটি সুপারিশপত্রের ভাষাও একই রকম দেখা যায়। যেখানে একটিতে ঢাবিতে পড়াকালে তিনি ছাত্রলীগের দুঃসময়ের কর্মী ছিলেন আর অপরটিতে তিনি ছাত্রদলের দুঃসময়ের কর্মী ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
বিষয়টি গত ৩ মার্চ সোমবার রাতে যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
আলোকিত প্রতিদিন/০৪মার্চ-২৫/মওম
- Advertisement -

