আলোকিত প্রতিবেদক: শিল্পনগরী গাজীপুরের টঙ্গীতে পাইকারি মাদকের খোলা বাজার হিসেবে খ্যাত হাজী মাজার বস্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে ৬০ জনকে আটক করা হয়েছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার পর টঙ্গী পশ্চিম থানাধীন তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানসংলগ্ন হাজী মাজার বস্তিতে এই অভিযান শুরু হয়। রাত ৯টায় এই অভিযান শেষ হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে বলেন, অভিযান শেষ হয়েছে। মামলা হওয়ার পর বিস্তারিত জানা যাবে।
আলোকিত প্রতিদিন/এপি

