আজ সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

 মুদি দোকানে টিসিবির ৩৭ বোতল তেলসহ একজন গ্রেফতার

আরো খবর

শওকত আলী, ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার চুন্টা বাজারে ৩৭ বোতল টিসিবির তৈল সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
সরাইল উপজেলার চুণ্ট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসোইনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এই সময় দোকানে অবৈধভাবে টিসিবি পণ্য (সয়াবিন তেল) বিক্রি করার সময় দোকানদার কে হাতেনাতে আটক করা হয়। তল্লাশি করে দোকানে ৩৭টি সয়াবিন তৈলের প্লাস্টিকের বোতল পাওয়া যায়।
সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে  টিসিবি তৈল রেখে বিক্রি করার দায়ে দোকান মালিকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো: মোশারফ হোসাইন বলেন, গরিব মানুষের জন্য সরকারের বরাদ্দ দেওয়া কম দামের এসব তৈল অবৈধ প্রক্রিয়ায় সংগ্রহ করে মজুদ করা হত এই দোকানে। এরপর চড়া দামে বিক্রি করতো এই দোকানী। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার চুন্টা বাজারের মেসার্স জয়দুর্গা ভান্ডার মুদির দোকানে অভিযান চালিয়ে এসব তৈল উদ্ধার করা হয়েছে।
সূত্রে জানা যায় টিসিবি ডিলার নিজেরা ছাড়াও , ইউপি সদস্যদের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি করে। এসব পণ্যের কিছু অংশ গরিব মানুষদের কাছে বিক্রি করা হলেও বড় অংশই এভাবে কালোবাজারির মাধ্যমে খোলা বাজারে চলে যাচ্ছে বলে স্থানীয় কয়েকজন জানান। তবে এমন অভিযান পরিচালনা করায়, এলাকার সাধারণ মানুষ প্রশংসায় করে বলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইনকে ধন্যবাদ,
এই প্রশংসনীয় কাজের জন্য অভিনন্দন জানিয়ে বলেন এ ধরনের কালোবাজারি দের শক্ত হাতে দমন করলে সাধারন জনগণ উপকৃত হবে।
এ ঘটনায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা  জানান সংশ্লিষ্ট টিসিবি ডিলার এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও লাইসেন্স বাতিলের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -